প্রিয়া..
মাঝে মাঝে আমি ভাবি, আমি আসলে কি চাই। সত্যি বলতে কি আমি আসলে তোমার কাছে কিছুই চাই না। কিছুই চাওয়া নেই আমার কাছে। তোমাকে এক সময় বলেছি, আমি তোমাকে অধিকার করতে চাই, ব্যপারটি সত্যি নয়, আমি আসলে তোমার কাছে নিজেকে সপে দিতে চেয়েছিলাম। আমি জানি না, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারিনিই সত্যি, তবে বুঝতে যে চাইনি, এটি এমন কিন্তু নয়। আমি তোমার মনের উঠোন দিয়ে সত্যিই হেঁটে আসতে চেয়েছি, কিন্তু তুমি যদি কপাট বন্ধ করে রাখো, তাহলে কিভাবে আমি যাই। কপাট খোলার মতো সাহস যে আমার ছিল না। তুমি হয়তো চেয়েছিলে, আমি নিজেই তোমার কপাট খোলে ঢুকে পরি, কিন্তু আমি যে ভেবেছিলাম অন্যভাবে। আমর ভাবনায় ভুল ছিল হয়তো। কি আর করবো, যা হয়েছে তা তো হয়ে গেছে, এখন নতুন করে কিছু হওয়ার নেই, তোমার মনের উঠোনের কর্তৃত্ত আমার নেওয়া হলো না। অন্য কোন রাজকুমার এসে যখন এই স্থান দখল করে নিবে, তা দেখে আমার খুব খারাপ লাগবে, এর চেয়ে বেশি কিছু আর হবে না। তবে নিশ্চয় তোমার খুশি দেখে আমিও খুশি হবো।
তবে এখনো মাঝে মাঝে মনের মাঝে স্বপ্ন বুনি। জানি এসব মিথ্যে স্বপ্ন। তবুও, অন্তত্য স্বপ্নের সময়টুকুতো ভাল লাগে।
সত্যি আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। কখনো না। তবে তুমি প্রশ্ন করতে পারো, কেন আমি তোমাকে মনের মধ্যে এমন করে বসিয়েছি। এর উত্তর খুব কঠিন। আমি দিতে পারবো না। মানুষের মন খুব জটিল। তুমি তো তুমি। তুমি তোমার তুমিতে তুমিময় হয়ে থাকো। তুমি কখনো আমার তুমি হয়ো না।আমি স্বপ্ন নিয়ে থাকবো। স্বপ্ন যদি কখনো বাস্তব হয়ে যায়, তখন তো সেই স্বপ্নের মৃত্যু হয়। আমি আমার স্বপ্নের মৃত্যু চাই না।
তুমি বরং আমার স্বপ্নেই থাকো। স্বপ্নের মাঝেই আমি তোমার মনের উঠোন দিয়ে হেটে আসবো। স্বপ্নে তোমার সাথে কথা বলবো। স্বপ্নে তোমার সাথে ঘুরে আসবো রোদেলা দুপুরে আকাশে সূর্য মাথায় নিয়ে। জোছনা রাতের সাথী হবে তুমি। বিশাল দিগন্তের উন্মুক্ত মাঠে আমি আমার স্বপ্নের ঘুড়ি উড়াবো....আমার একাকী কল্পনার দিগন্ত রেখার ধূলোময় মেঠো পথ ধরে হেটে যাবো, পাশে তুমি রবে, কল্পনায়, আমার অস্তিত্বে....
ভালো থেকো তুমি, তোমার তুমি হয়ে।
ইতি,
ভোরের শিশির কিংবা শরতের মেঘ।




