আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
প্রেমিক প্রেমিকার দেখা হউক
সেই পোড়া কোকিলের গান শুনে শুনে
যদি বিভ্রান্ত হও,
তবে নিশ্চিত জেনো, এখনো প্রেম আছে মনে
চাইলে উদ্ভ্রান্তের মত ঘর ছাড়তে পারো
তখন আমরা গাছের পাতায় সংসার পাতবো,
বহু দুরে ছেড়ে ছুড়ে নাগরিক ভিড়
খড় কুটু টেনে টুনে পাখিদের নীড়
তুমি আমি সারা দিন হাতে হাত রাখি
গায়ে গায়ে লেগে থাকি পাখিনির পাখি
সূর্যোদয় থেকে কিছু আলো
সূর্যাস্ত থেকে কিছু আলো
যা কিছু সুন্দর যা কিছু ভালো
দিন শেষে ঠোঁটে করে ফিরবো নাহয়
এটাই তো স্বাভাবিক! এটাই তো হয়!
চোখের মায়ায় ধরা দেবে চোখ
বহু কালের তৃষ্ণা জমাট
চুম্বনে আলিঙ্গনে
প্রেমিক প্রেমিকার দেখা হউক।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ভুত রাজ্য ভ্রমন লেখা ঃ MD Asadur Rahman আইশা ঃ দোস্ত কি করিস রে তুই ? সাজ্জাদ ঃ রান্না করছি । আইশা ঃ তুই রান্না করতেছিস , পা...
-
কি খুঁজছো - প্রেমে, রহস্যে, রক্তপাতে ? ওখানে নেই; সত্যি বলছি নেই। ভুল করছো - ওটা ফুল নয় ; বুলেট। আরে আরে! এটা কবিতা নয়; হাহাকার। তোমাকে বুঝ...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your participation .