আমার লেখা আরো গল্প পরতে চাইলে আমার পেইজ টি লাইক দিতে পারেন । https://www.facebook.com/arshipon23
শুক্রবার, ১৩ জুন, ২০২৫
কবি মরুক
আমার ক্ষুধা,
আমার আলস্য,
আমার বাস্তবের কবিতা,
আপনাকে ক্ষুদ্ধ, বিক্ষুদ্ধ, ক্রোধান্বিত করতে পারে।
করতে পারে কান্না কাতর, বিমর্ষ, দুঃখিত ও ব্যথিত।
আপনি আমাকে ক্ষমা করুন, ঘেন্না করুন, এবং এবং ভালোবাসা থেকে দূরে থাকুন।
ভালোবাসলে কবি মরে যায়।
ভালোবাসলে কবি আত্মহত্যা করে।
ভালোবাসলে কবিদের পৃথিবী অন্য কারো হয়ে যায়।
তারচে' কবিকে জেলে পুরে দিন।
তারচে' কবিকে ক্রসফায়ারে হত্যা করুন।
তারচে' তাকে নিরুদ্দেশের শিরোপা দিয়ে নাই করে দিন।
কবি মরুক।
না খেয়ে, না ধেয়ে, না প্রেমে মরুক।
মরুক. অর্থ বিত্ত পদ পদবী পুরস্কারে মরুক।
ত্যাগে
মরুক
কবি,
ভোগেও মরুক।
কবিরা এ পৃথিবীর নয়, অন্য পৃথিবীর।
তারা ওখানেই যাক। তাদের ওখানেই যেতে দিন।
ক্ষুধা থাকুক,
অপ্রেম থাকুক,
থাকুক বাস্তবের চাছাছোলা কবিতা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
-
ভুত রাজ্য ভ্রমন লেখা ঃ MD Asadur Rahman আইশা ঃ দোস্ত কি করিস রে তুই ? সাজ্জাদ ঃ রান্না করছি । আইশা ঃ তুই রান্না করতেছিস , পা...
-
কি খুঁজছো - প্রেমে, রহস্যে, রক্তপাতে ? ওখানে নেই; সত্যি বলছি নেই। ভুল করছো - ওটা ফুল নয় ; বুলেট। আরে আরে! এটা কবিতা নয়; হাহাকার। তোমাকে বুঝ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Thank you for your participation .